Monday, October 17, 2016

ওম

ওম
 
ওম তাপ।
ওম তাপের উৎস।
ওম অল্প তাপ।
ওম  তাপের ভাপ !
গা গরম হওয়া
তাপ।
 
শরীরে গুঞ্জন।
কম্পিত শিহরন।
 
ওম ভাঙ্গা
শরীরে তাপ নষ্ট হওয়া !
তখন শরীর স্বচ্ছন্দ বিহারে
ফিরে আসে !
 
শীতে গায়ের ওপর
লেপ তুললে
ওম জাগে।
 
আম কাঁঠালের
মুকুল আসতে
অনুকুল তাপে
আমকাঁঠালেরগাছগুলোতে
ওম জাগে।
 
তুমি থাকলে
তাপে তাপে
তাপস্পর্শে  সুখস্পর্শে
ওম জাগে ! 
 
পরে
ওমে ওমে
তোমার সাথে
জড়িয়ে জড়িয়ে
কেন জানিনা
ভালো ঘুম হয় !
 
 
 *  'ওম ', রোয়াকের শব্দ নয়। ' ওম ', অশ্লীলও নয়।
' ওম ', আসলে একটা ভাব,  একটা অনুভব,  একটা অনুভাব ! 

No comments:

Post a Comment