ব্রহ্মা এবং দক্ষ
ভোগবাসনা কমে গেলে
বানপ্রস্থ ।
হরমোন নিঃসরণের খামতিতে
বানপ্রস্থ আনে !
স্ত্রী-কেও
সঙ্গে নিয়ে যাওয়া যায়।
তবে তাঁদের ভাই-বোনের মতো
থাকতে হবে !
কে দেখছে ?
কে তদারকি করছে ?
ব্রহ্মা
তদারকি করবেন ?
ব্রহ্মা তো স্বীয় কন্যার সাথে
রতিক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন !
তাঁর কন্যা তাঁর স্ত্রী-তে
রূপান্তরিত হয়েছিলেন !
শতরূপা সাবিত্রী নাম তাঁর !
শতরূপা সাবিত্রী শতবর্ণে বা বহুবর্ণে বা বহু রূপে শোভিতা অসামান্যা সুন্দরী ছিলেন !
তাই শতরূপা সাবিত্রীকে বারবার দেখতে গিয়ে ব্রহ্মাকে তাঁর সেই দেখনমাথা শিবের কাছে খোয়াতে হয়েছিল !
ব্রহ্মার
দক্ষিণ অঙ্গুষ্ঠ থেকে
জন্ম
দক্ষ প্রজাপতিও
দক্ষতার সঙ্গে
তাঁর স্বীয় কন্যাতে
*উপগত হয়েছিলেন !
ব্রহ্মার
দক্ষিণ আঙ্গুষ্ঠ থেকে জন্ম
তাই ব্রহ্মার সাথে দক্ষের
চারিত্রিক সাদৃশ্য তো থাকতেই পারে !
*সূত্র : ' কাঁথির লোকাচার ', পূর্ণচন্দ্র দাস।
No comments:
Post a Comment