দশা
আমার বাহ্যদশায়
তোমার স্থূল আর সূক্ষ্ম শরীরে
আমার মন
আমার মনন
আমার চিন্তন
আমার শক্তির অনুলেপন ঘটে যায়।
তোমার অর্ধবাহ্যদশায়
আমার প্রতি
তোমার ভালোবাসাগুলো
বিকসিত হতে দেখি।
তোমার অন্তর্দশায়
তোমার ভালোবাসাগুলো
অন্তর্ধান করে।
সারা শরীর
নোনা জলের
সাগর হয়ে যায় !
No comments:
Post a Comment