Tuesday, October 18, 2016

আহ্বান করি তারে

আহ্বান করি তারে

আহ্বান করি তারে
যে আজি
নিজেরে ত্যজি
পরের তরে
কিছু  দিতে পারে।

আহ্বান করি তারে
স্বার্থত্যাগ করে
যে কাজ করে।

আহ্বান করি তারে
যার সত্যতরিখানি
ডুবে নাহি যায়
মিথ্যার ভারে !

আহ্বান করি তারে
যে দীপ্ত স্বরে
জানাতে পারে
মানুষের লাঞ্ছনার
নাহিকো মার্জনা।

আহ্বান করি তারে 
কর্মক্লান্ত  যে মানুষ
সকলের  তরে
হাসি মুখে
শুভ কাজ করে। 

No comments:

Post a Comment