মায়ের গর্ভে
আমার জন্মের শুরুটা
আমি দেখিনি।
প্রকৃতির কোলে আমার জন্মানোও
আমি দেখিনি।
শিশু অবস্থায় দেখা
না দেখারই শামিল।
বাল্যে দেখা
কিছু মনে থাকে
শুনে শুনে কিছু স্মৃতি ছবি আঁকে!
বয়ঃসন্ধি যৌবন অবস্থা পৌঢ় অবস্থা
আমি দেখেছি।
আমার আয়ুর ওপর নির্ভরশীল হয়ে
আমার বৃদ্ধ অবস্থা
আমার জরা
এবং জরাগ্রস্থ হয়ে
জরাজীর্ণ স্থবিরতা
হয়তো আমি
দেখে যেতে পারব!
কিন্তু আমার মৃত্যু
কস্মিন্কালেও
আমি ওটা দেখতে পাব না!
ওটা আমার
অদেখাই থেকে যাবে!
আমার জন্মের শুরুটা
আমি দেখিনি।
প্রকৃতির কোলে আমার জন্মানোও
আমি দেখিনি।
শিশু অবস্থায় দেখা
না দেখারই শামিল।
বাল্যে দেখা
কিছু মনে থাকে
শুনে শুনে কিছু স্মৃতি ছবি আঁকে!
বয়ঃসন্ধি যৌবন অবস্থা পৌঢ় অবস্থা
আমি দেখেছি।
আমার আয়ুর ওপর নির্ভরশীল হয়ে
আমার বৃদ্ধ অবস্থা
আমার জরা
এবং জরাগ্রস্থ হয়ে
জরাজীর্ণ স্থবিরতা
হয়তো আমি
দেখে যেতে পারব!
কিন্তু আমার মৃত্যু
কস্মিন্কালেও
আমি ওটা দেখতে পাব না!
ওটা আমার
অদেখাই থেকে যাবে!
No comments:
Post a Comment