ধূপকাঠি
জলে ভেজা ধূপকাঠি
জ্বলবে অনেকক্ষণ
দহনের জ্বালা যন্ত্রণাকে
আরো করবে নিষ্পেষণ
ধিকি আগুন
নিবু নিবু করেও নিববে না
পুড়িয়ে মারবে ভস্ম হবে
শরীর এবং শিরদাঁড়া
সত্য-শিব-সুন্দরের উপাসনায়
জ্বলে-পুড়ে মরার আনন্দ চেতনা
সুমহান !
No comments:
Post a Comment