Sunday, October 30, 2016

আমার কবিতার শেষ পরিণাম

আমার কবিতার শেষ পরিণাম


ঈশ্বর রাজ্য বলে
একটা কিছু আছে শুনেছি।
আমি তো ব্রাহ্মণ নই
তাই কখনো ঈশ্বররাজ্যে যেতে পারব না !
তাই কবিতাগুলোই 
ঈশ্বররাজ্যের উদ্দেশে
ইনটারনেটে
ভাসিয়ে দিয়েছি !
ওখানে 
ইথারের স্তরে স্তরে
কবিতাগুলো
কবিতাসত্ত্বা নিয়ে
ভাসে।
কখনো বা 
ঈশ্বরের কাছাকাছি আসে।
ঈশ্বরের কাছে
আমার কবিতাগুলিই
ঈশ্বরকে
আমার প্রণাম।

সেই হোক
আমার কবিতাগুলির
শেষ পরিণাম ! 

No comments:

Post a Comment