শেষ পর্যন্ত
আমার দেহ
আমার ইন্দ্রিয়
আমার প্রাণ
আমার মন
আমার অহংকার ইত্যাদি সকল বিকার
সমস্ত সুখ
সমস্ত দুঃখ
এবং অব্যক্ত পর্যন্ত নিখিল বিশ্ব
এগুলো সবই
অনাত্মা !
এত অনাত্মার সংযোজনে
শেষ পর্যন্ত
আমি পরমাত্মা পর্যন্ত
পৌঁছাব কি ভাবে?
* সূত্র : ' বিবেক চূড়ামণি ', পৃষ্ঠা ২৬, গীতা প্রেস।
No comments:
Post a Comment