Sunday, October 2, 2016

প্রেম বিষয়ক

দর্শন চিন্তন মনন দ্বারা
আন্তরিকতায়
প্রেম উদ্বুব্ধ হলে
সেই অসাধারণ অবস্থান্তর
রতি।
রতি শৃঙ্গাররসের
আনন্দদায়ক অনুভূতি।
চিত্তের অনুকূল বিষয়ে
প্রবল আকর্ষণ
এবং আকুলতা।
এক বলকের  দুধের মতো
জ্বাল পেয়ে  উথলে ওঠলে
পাওয়া  যায়
বিগলিত  হেম
সুগন্ধি  প্রেম
গাঢ়  রতি।
বিরহদুঃখে
দুঃখবেদনায়
আনন্দে
 সুখসমুদ্রে
যখন  দুজনায়  ভাসতে  থাকে
তখন তার  রূপান্তর
রাগ।
রাগ প্রেমজ আসক্তি।
অঙ্গজ সাত্ত্বিক অলঙ্কার!
রসোৎপাদক চিত্তবিকার।
নব নব রূপে
নন্দিত রাগ
অনুরাগ।
অনুরাগ অনেক সময়
মানুষকে অন্ধ করে।
দোষ দেখতে
অপারগ  হয়।
একে  অন্যকে
সকল  সময়
মনে মনে  অনুভব হলে
সেই অনুভবযুক্ত  অনুরাগ
ভাব।
ভাব অনুভূতির গভীরতায়
হৃদয়াবেগের  ঝাঁপান উৎসবের উচ্ছলতায়
মানসিক অবস্থান্তর।
ভাবের চরম সীমায়
আসে  মহাভাব।
মহাভাব  চিত্ততোষ।
উৎফুল্ল  দেহমনে
আকুল আবেগে   সন্তোষ!



 *সূত্র         ' শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত ' ।

No comments:

Post a Comment