Wednesday, October 5, 2016

ছড়া ( উনত্রিশ )

ছড়া  হচ্ছে
ছড়া।
মজাদার  ছড়া।
রঙচঙে  ছড়া।
আহ্লাদে  আটখানা
হওয়া  ছড়া।
তবেই  না
সেই  ছড়াখানা
তোমার  মনে  ধরবে!
ছড়া  ছড়িয়ে  পড়বে।
ছড়া  আষ্টেপৃষ্টে
তোমাকে  জড়িয়ে  বেঁধে
ধরে  রাখবে!
তবেই  না  সেটা
ছড়া!

ছেলে   ভুলানো  ছড়া।
মে্যে   ভোলানো  ছড়া।
ভুলিয়েভালিয়ে
ভুলভুলাইয়্যা-য়
নিয়ে  যাওয়ার
ছড়া।
চোখ   ধাঁধানো  ছড়া।
মন  ভরানো  ছড়া।
চোখ  ছানাবড়া  হওয়া  ছড়া।

ছরাকার
হাতে   নিয়ে
গড়গড়া
নিচ্ছে   তালিম!

ভালো   ছড়া   পেলে
তাঁর   ছড়াপড়ুয়ারা
নাচবে
তা  ধিন  ধিনাধিন!

ভালো  জমকালো 
জমপেশ  ছড়া।

মরা  মানুষকেও
বাঁচিয়ে  তুলবে
সেই  ছড়া!

No comments:

Post a Comment