Monday, October 3, 2016

কাব্য

কাব্য
ভাবপ্রাধান ও
রসঘন বাক্য।
কাব্য
গদ্যেও লেখা যায়
আর পদ্যে তো যায়-ই যায়!
পদ্যই  কবিতা।
কেমন কবিতা?
না পদ্যময়  কবিতা!
সেটা  কেমন?
না   ছন্দোবদ্ধ
ছন্দে আবদ্ধ  কবিতা।
আবার  ছন্দোবদ্ধ   না হলে
সেটা   কি
পদ্য পদবাচ্য  নয়?

যুক্তিতর্কের
বাইরে গিয়ে
সেটা
বুঝে নিতে হয়!

আর  কবিতা  সম্বন্ধে
কি  বলবেন?
সেটাও  তো  ছন্দোবদ্ধ!
পদ্যও   কবিতা।
শ্লোক ও
কবিতা   হতে  পারে!

কবিতায়  থাকে
কবিত্ব।
রচনার শক্তি।
ভাবমাধুর্য।
কল্পনা বিলাস!
কবিতাকে হতে হবে
কবিত্বময়।
কাব্যগুণ  সমন্বিত
কবিতা!

কাব্যের মধ্যে আবার
মহাকাব্য থাকে।
মহাকাব্য  মহৎকাব্য।
দেবতা   বা  দেবতার  মতো 
মহান  নায়কের   বিবরণবৃত্তান্ত  নিয়ে
বিশেষ  রীতিতে  রচিত
অনুপম  বৃহৎ কাব্য।
আধুনিক কালের
পাশ্চাত্য  ' এপিক '-এর   মতো।
রঘুবংশ
কুমারসম্ভব
রামায়ণ
মহাভারত
মেঘনাদবধ প্রভৃতি
মহাকাব্য।

মেঘদূত
ঋতুসংহার ইত্যাদি
খণ্ডকাব্য।
এগুলি  এক এক বিষয়ের   ক্ষুদ্র কাব্য।


সদ্ভাবশতক প্রভৃতি
কোষকাব্য।
কোষকাব্য কবিতাবলী।
পরস্পর সম্পর্কহীন   বিবিধ কবিতার
সংকলনগ্রন্থ।
আধুনিক কবিদের  কবিতার বই 
এই ধরণের  কবিতায় ভর্তি।

কাব্য  দুই ধরণের
দৃশ্যকাব্য
আর
শ্রুতিকাব্য।
আসলে দুটোই
শ্রুতিকাব্য।
শ্রুতিকাব্য
নাটকে
পর্যবসিত হলে
তা  দৃশ্যকাব্য।

কাব্যকার
অক্ষর
পদ
শব্দ
বাক্য
পংক্তি
যতিচিহ্ন
ফাঁকা জায়গা
সহ
কবিতার
রচয়িতা।
কবিতার  লেখক
কবি।
কবিতা পাঠে
যে অনুভবের
উদয় হয়
সেই অনুভবের
অস্বাদনের অপূর্ব রস
কাব্যরস।

স্বপনে
শয়নে
জাগরণে
নারী  তুমি
এককভাবে
শ্রেষ্ঠ কাব্য!

No comments:

Post a Comment