প্রেম
প্রেম
অশেষ অনন্ত।
প্রেম অসীম।
প্রেম
বিশাল ব্যাপার।
প্রেম আবার
পরিমেয়ভাবে
ক্ষুদ্র।
অতি ক্ষুদ্র।
ক্ষুদ্রাতিক্ষুদ্র !
প্রেম
হতে পারে
ব্রাহ্মণ।
প্রেম
হতে পারে
শূদ্র !
মানব জীবনে
প্রেম অসংখ্য !
প্রেম অব্যয়।
প্রেম অক্ষয়।
আবার প্রেমের ক্ষয়ও
হয় !
প্রেমের সীমা
অনন্ত কাল।
গতকাল।
আজ।
আগামীকাল।
অন্তত
বেঁধে ধরে
আমার বেঁচে থাকার কাল !
প্রেম তুমি।
প্রেম তোমরা।
প্রেম ঈশ্বর।
প্রেম ঈশ্বরেরা !
প্রেমে
অন্তহীনতাও
প্রেম।
প্রেমে
অন্তহীন শূন্যতাও
প্রেম !
প্রেমে হয়
ভগ্ন দশা।
প্রেমে হয়
দৈন্য দশা !
প্রেম
নুন মাখিয়ে
ছাড়ানো কচি শশা !
প্রেমে
প্রেম
জেগে থাকে।
প্রেমিক-প্রেমিকা ঘুমোয় !
No comments:
Post a Comment