Saturday, November 26, 2016

ছড়া ( পঁয়ষট্টি )

ছড়া


অনুপ্রাস
পাঁচ রকমের।

ছেকানু অনুপ্রাস
বৃত্তানু অনুপ্রাস
শ্রুত্যনু অনুপ্রাস
অন্ত্যানু অনুপ্রাস
লাটানু অনুপ্রাস।
পাঁচটা নামের শেষেই
'নু'।
'নু' তো বাংলায় 
ক্রিয়াবাচক বিভক্তি !

এর মধ্যে
একটা 'নু'
আমি নেব।
সেটা
'লাটানু অনুপ্রাস'-এর
'লাটানু'।
ওটা আমার 
ভারি পছন্দ !

ওটাকে
লাটাই বানিয়ে
আমি
ঘুড়ির সুতো
জড়াব !

হামানদিস্তায়
কাঁচ গুঁড়িয়ে
ছেঁকে
শিরিসের
আঠা দিয়ে
কষে 
মাঞ্জা দেব !
ঘুড়ি ওড়ানোর
খেলায় মাতব !
কাটাকুটি করব।
অন্যদের ঘুড়ি
ভোঁ কাট্টা
করে দেব !

No comments:

Post a Comment