সাধ্যদেবগণ
সাধ্যদেবগণ।
হিরণ্যগর্ভা ব্রহ্মার সৃষ্ট
সাধ্যনামক
সূক্ষ্মদেবগণ !
সাধ্যদেবগণ
সৃষ্টিসাধনযোগ্য
প্রজাপতি।
সাধ্যদেবগণ
করে যান
বিরাট পুরুষ
'বিরাট'-এর
প্রশস্তি।
করে যান
'বিরাট'-এর
ধ্যান !
সাধ্যদেবগণ
দেবতাদের থেকে
মহান !
সাধ্যদেবগণের
বাসস্থান
দেবলোকের
উপরিভাগ।
দেবতাগণ
সাধ্যদেবগণকে
ছুঁতে পারেন না
বাড়ালেও দুই হাত !
সাধ্যদেবগণের
পূজা
সাধ্যাতীত
নয়।
পুরুত বামুনেরা
এখনো
ওদিকে
নজর দেন নি
তাই !
* সূত্র : 'বঙ্গীয় শব্দকোষ'।
নজর দেন নি
তাই !
* সূত্র : 'বঙ্গীয় শব্দকোষ'।
No comments:
Post a Comment