Sunday, November 27, 2016

ঈশ্বর এবং

ঈশ্বর এবং


সনাতন ধর্ম তো কেউ
তৈরি করেন নি !
আবহমান কাল থেকে তা
মুনিঋষিদের অন্তরের উপলব্ধিতে
আর মানুষজনের ঐকান্তিক নিষ্ঠায়
প্রবহমান !

জীব তো আগে থেকেই ছিল।
সনাতন জীব !

ঈশ্বর জীব সৃষ্টি করেছেন
একথা সর্বৈব মিথ্যা !

ঈশ্বরের ক্ষমতা কি
যে জীব সৃচ্টি করবেন ?
তিনি মায়াদ্বারা নিজেকে নিজে
সৃষ্টি করতে পারেন !
কিন্তু চৈতন্য ?  মহতত্ত্ব ?
সমষ্টিচেতনা ? এইগুলো ?
এগুলো কি ঈশ্বর-সৃষ্ট ?
ঈশ্বর কি প্রাণ দিতে পারেন ?
প্রাণ ঈশ্বরের আগেও ছিল !
না থাকলে ঈশ্বর
সৃষ্টি হবেন কি ভাবে !
প্রাণ ছাড়া
কি ঈশ্বর সৃষ্টি হয় ?

ঈশ্বর নাকি প্রেম প্রেম
লীলা খেলায় মত্ত থাকেন !
কিন্তু যৌনতা ?
ঈশ্বরের দৈবী শরীরে
যৌনতা থাকতে নেই !

সম্ভবত ঈশ্বরের ক্ষেত্রে
আর অনেক
দৈবী দেহধারীর ক্ষেত্রে
লিঙ্গ যন্ত্র
এবং অথবা
আর তার অনুভূতির
বাস্তবিক কোন অস্তিত্ব নেই !

জীব সৃষ্টি  করেছেন 
প্রকৃতি !
প্রকৃতি 
প্রকৃতির সৃষ্টি !
প্রকৃতি
প্রাকৃতিক !

ঈশ্বর
মানুষের
সৃষ্টি !
মানুষ
ধারণায়
ঈশ্বর সৃষ্টি
করেছে !
তাতে মহত্ব
আরোপিত করেছে !

পরে
সেই মিথ্যা ঈশ্বরের
পিছনে
মানুষ দৌড়োচ্ছে !

No comments:

Post a Comment