Saturday, November 26, 2016

ছড়া ( ছেষট্টি )

ছড়া


তখন আমার
মৃত্যু হচ্ছিল !

যম
দড়ি বেঁধে
আমায়
জোরে জোরে
টানাটানি
করছিল !

সেই দড়িটা
হঠাৎ গেল
ছিঁড়ে।

যম পড়ে গেল
মাটিতে লুটিয়ে !

আমার 
হাতের কাছে
ছিল একটা
পিঁড়ে।

সেই পিঁড়েটা
দিলাম
যমের দিকে
 ছুঁড়ে।

পিঁড়েটা
লাগল
যমের গায়ে !

যম
বিচ্ছিরি ভাবে
দৌড়ল।

যমের
কাছা  খুলে গেল।

  যম গেল
পালিয়ে !

আমি
বেঁচে গেলাম !

আমি কি 
হিরো হলাম ?

No comments:

Post a Comment