সীতা-অনসূয়া সংবাদ
গভীর বনগমনের
প্রভাতের প্রাক্কালে
অনসূয়া
যিনি
অত্রিমুনির পত্নী
কর্দম ঋষির কন্যা
সীতাকে
সতীধর্মের
উপদেশ দিয়েছিলেন !
অনসূয়া সীতাকে
অম্লান মালা
দিব্যবস্ত্র
আভরণ
অঙ্গরাগ
সুগন্ধি অনুলেপন প্রভৃতি
দিয়েছিলেন !
প্রতিদানে
সীতা অনসূয়াকে
কন্যাস্নেহ
দিয়েছিলেন !
অশীর্বাদ
আর
পদধূলি
নিয়েছিলেন !
পদধূলি নিয়ে
সীতা অনসূয়াকে
মনের দিক থেকে
হাল্কা করেছিলেন !
No comments:
Post a Comment