Saturday, November 26, 2016

আত্মা ( পাঁচ )

আত্মা


আত্মা নিয়ে
এত নাড়াচাড়া
করতে গিয়ে
আত্মার
রস কষ
সব বেরিয়ে
গেছে !

শাস্ত্রগুলো
গুরুরা
ব্রাহ্মণেরা
তা
ভালোভাবে
ধেবড়েছে !

আত্মার
কোন ধারণাই
আপনি
ওদের কাছে
পাবেন না !
না বেঁচে থাকতে
না মরে গিয়ে
'আত্মা'-হারা হয়ে !

কাজেই
আত্মা নিয়ে
অযথা
আত্মহারা
হবেন না !

নিজেকে হারিয়ে
ফেলবেন না !

No comments:

Post a Comment