নিশ্বাস প্রশ্বাস
তুমি নিশ্বাস
বাতাসে ছাড়ছ !
আমি
তোমার সেই
নিশ্বাস মেশানো বাতাস
আমার প্রশ্বাস হিসাবে
শরীরের ভেতরে টেনে নিচ্ছি !
আমি নিশ্বাস
বাতাসে ছাড়ছি !
তুমি
আমার সেই
নিশ্বাস মেশানো বাতাস
তোমার প্রশ্বাস হিসাবে
শরীরের ভেতরে টেনে নিচ্ছ !
আমাদের পরস্পরের
নিশ্বাস মেশানো বাতাস
পরস্পর পরস্পরের
প্রশ্বাস হিসাবে
ভাগ করে নেওয়াই
আমাদের পরস্পর-পরস্পরের প্রতি
ভালোবাসা !
আমাদের দুজনার
যুগ্ম নিশ্বাসে
যুগ্ম প্রশ্বাসে
আমাদের দুজনার
যুগ্মভালোবাসা
আরো গভীর ভাবে
বেড়ে উঠছে !
No comments:
Post a Comment