Friday, November 4, 2016

জগজ্জননী ( দুই )

জগজ্জননী


আমরা
 জগজ্জননীর
অন্তরে
জন্মগ্রহণ করি।
জগজ্জননীর অন্তরেই
বড় হই।
ওখানেই
বাহ্যে পেচ্ছাব
করি।
খাই-দাই-ঘুমোই।
আবার
শেষ বয়সে
কষ্টেসৃষ্টে
জগজ্জননীর
অন্তরেই থাকি।
পরে মরে যাই
শরীরে পচন ধরে।
জগজ্জননী মা আমার
কিন্তু নির্বিকার !
তাঁর সব কিছুতেই
হুঁশ
অথচ
কোন কিছুতেই ‌হুঁশ নেই !

No comments:

Post a Comment