মন
মন আসলে অণুর থেকেও
অণু
অথচ
মহৎ হতেও মহান !
মন
অণুপরিমাণ হলেও
মনের বিশাল ব্যাপ্তি।
বিরাট তার পরিব্যাপ্তি !
মন
কখনো নিকৃষ্টতম মন্দ।
আবার কখনও উদার।
তখন
সেই মনেরই উৎকৃষ্টতম ছন্দ !
সব কিছু ছেয়ে আছে মন।
এই বিশ্ব।
আর আমার ভুবন !
* কবিতার পটভূমি, 'সাধন সমর', পৃষ্ঠা ৩১।
No comments:
Post a Comment