Tuesday, November 22, 2016

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১০

 ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১০
 
 
ঝিঁঝিঁ শব্দকারী
ঝিঁঝি পোকারা ডাকছে !
ভুভূজেলার অকৃত্রিম শব্দ
সুদূর চিন থেকে
দক্ষিণ আফ্রিকা হয়ে
সারা বিশ্বের টিভিতে
ছড়িয়ে পড়ছে !
আমার ঘরেও আসছে !

জাকুমি নেট টাঙিয়ে
জাবুলানি নিয়ে খেলছে !

ওয়াকা ওয়াকা
'দিস টাইম ফর আফ্রিকা' !
সুন্দর তনূ
সুশ্রী ধলাঙ্গী তন্বী তনয়া
অঙ্গ দুলিয়ে
খেলিয়ে
কলম্বিয়ান পপ-গায়িকা
শাকিরা
মন খুলে
গাইছে !
প্রাণ খুলে
নাচছে !

দক্ষিণ আফ্রিকা
মহাদেশ আফ্রিকা
ভারত
সারা বিশ্ব
ফুটবলে তেতে উঠেছে !
মেতে উঠেছে !
জ্বলে উঠেছে !




No comments:

Post a Comment