Tuesday, November 15, 2016

কুঞ্জিকা ( দুই )

কুঞ্জিকা


মহাদেবের
কুঞ্জিকাস্তোত্রের
উপদেশ।
উপদেশটি জমাটি
এবং বেশ !

কুঞ্জিকাস্তোত্রের
মন্ত্রের শক্তিতে
দুর্গাদেবীর জপপাঠ
সফল হয় !
 কেবলমাত্র
কুঞ্জিকাপাঠেই
দুর্গাপাঠের ফল
লাভ হয় !

উত্তম কুঞ্জিকাস্তোত্র
কেবলমাত্র পাঠের দ্বারা
মারণ
মোহন
বশীকরণ
বিদ্বেষণ
উচ্চাটন
স্তম্ভন 
এইসব পরহিংসাত্মক
আভিচারিক উদ্দেশ্য
সিদ্ধ করে !

'শ্রীশ্রীচণ্ডী'-তে
আভিচারিক উদ্দেশ্য
সিদ্ধ করার কথা
বলা হচ্ছে !
এতো সাংঘাতিক কথা !

কেবলমাত্র কুঞ্জিকাস্তোস্ত্র
পাঠ করলে
কবচ
অর্গল
রহস্য
সূক্ত
ধ্যান
ন্যাস
এমন কি
অর্চনারও
প্রয়োজন নেই !

অর্চনারও
যখন প্রয়োজন নেই
তখন আমরা
দুর্গাদেবীর
বিনা অর্চনাতেই থাকি !

কেবল
কুঞ্জিকাস্তোত্র
পাঠ করে যাই !


* সূত্র ও সংযোজনা : 'শ্রীশ্রীচণ্ডী', গীতা প্রেস, পৃষ্ঠা ২১৮।

No comments:

Post a Comment