স্তনসামগ্রী
পুরো আধারটাই মোলায়েম ত্বকে মোড়া
ভেতরে স্তনগ্রন্থিপদার্থের নরম কমনীয় বুনট
ক্ষুদ্র ক্ষুদ্র দুগ্ধনিঃসরণে সক্ষম স্তনকলা
তান্তবকলা যোগকলা মেদকলায় পূর্ণ
রয়েছে রক্তবাহী শিরা-ধমনি লসিকাবাহ
স্নায়ুতন্তু স্নায়ুজালক স্নায়ুগ্রন্থি স্নায়ুমণ্ডলী
ধমনিকা শিরাবিন্যাস লসিকাগ্রন্থি ইত্যাদি।
স্তনের রমনীয় সৌন্দর্যে এনে দেয় স্পর্শ কাতরতা !
অ্যারিওলার ছটাসমৃদ্ধ শ্বেত অমৃতের উৎসমুখ
স্তনবৃন্তের সূচিছিদ্র ঝাঁঝরি ফোয়ারা
ভেতরে মেদের পরিমাণের ওপর
রূপরেখা লালিমা আকার আয়তন অবয়ব !
আকর্ষণীয় দৃশ্যবৈচিত্র ভার-স্ফীতি বদলিয়ে যায় !
শিশুর জন্মসূত্রে জন্মলগ্ন থেকে পাওয়া
জীবন্ত মেনাপোষ-এর অমৃত কুম্ভ !
পুরুষের আজীবন আকাঙক্ষার কেন্দ্রমণি !
* areola অ্যারিওলা The pigmented area round the nipple of the breast.
কবিতায় 'অ্যারিওলার'।
No comments:
Post a Comment