শুক্তিবীজ
একটা
মুক্তো তৈরি করতে
শুক্তির
কত কষ্ট হয় !
শরীরের মধ্যে
বালি
খচ্খচ করে !
নিজের শরীরের
রস দিয়ে
সেই বালি
ঢেকে ঢেকে
শরীরের
কষ্ট নিরসন
করে !
আমরা প্রাকৃতিক
শুক্তিজ
মুক্তো
পেয়ে যাই !
বোঝবার চেষ্টা
করি কি
শুক্তির কষ্ট
কেমন হয় ?
No comments:
Post a Comment