Monday, December 5, 2016

বেদের 'ব্রাহ্মণ' ( চার )

বেদের 'ব্রাহ্মণ'



আমি 
একদিন
দেখলাম

একজন ব্রাহ্মণ

বেদের 'ব্রাহ্মণ'ভাগ
বইগুলি
লাল শালুতে
বেঁধে

মাথায় করে
নিয়ে যাচ্ছেন !
 
একটা
বই আবার
পড়তে পড়তে
যাচ্ছেন ! 

খুব তাড়াতাড়ি
যাচ্ছেন !
মনে হয়
যেন
দৌড়োচ্ছেন !

মোট বয়ে
হাঁপাচ্ছেন !
আর
বই পড়ছেন !
আর
দৌড়োচ্ছেন !

মোট বয়ে হাঁপাচ্ছেন
আর বই পড়ছেন !
আর দৌড়োচ্ছেন !
 
 জিজ্ঞাসা করলাম
'কোথায় যাচ্ছেন ?'

বললেন
' হাওড়ায়
হিন্দুদের একটা
বিরাট বড়
যজ্ঞ হবে !'

'ছয় মাস ধরে
সেই যজ্ঞ চলবে !'

'ওখানে
এক হাজার আটটি
বিরাট বিরাট
"হাপর"
জ্বালানো হবে !'

   ' "হাপরে" হাওয়া দেবার জন্য
দু হাজার ষোলটি
"ভস্ত্রা"-র
ব্যবস্থা থাকবে !'

' ওখানে
এই সব 'ব্রাহ্মণ'ভাগ বইগুলি
প্রথমে পড়া হবে।'

'পরে যজ্ঞ পরিচালনায়
ব্যবহার হবে !'

'সব মন্ত্র পড়া হবে !'

'টন টন গাওয়া ঘি
পোড়ানো হবে !'

'তারপর সব 'ব্রাহ্মণ'ভাগ বইগুলি
পোড়ানো হবে !'
 
'bonfire  হবে !'

'বহ্ন্যুৎসব হবে !'

'তবে আমার
নিষ্কৃতি মিলবে !'



No comments:

Post a Comment