বেদোক্ত রাত্রিসূক্তের রাত্রিরূপা দেবী
তুমি
বেদোক্ত রাত্রিসূক্তের
রাত্রিরূপা দেবী !
চির অমর তুমি !
সমস্ত বিশ্বে
ব্যাপ্ত হয়ে
আছ !
প্রতিদিনই
রাত্রি হয়
আর
তুমি
চির অমর
থেকে যাও !
তুমি
পরা চিৎশক্তিরূপে
তোমার বোন
ব্রহ্মবিদ্যাময়ী ঊষাদেবীকে
প্রকাশ করে থাক !
ঊষা
রাত্রির অধিষ্ঠাত্রী দেবী !
ঊষাদেবীর প্রকাশে
স্বতঃই
সকল অন্ধকার
দূর হয়ে যায় !
সকালে
ঘুম থেকে উঠে
আমরা
ঊষাদেবী আর সূর্যদেবকে
একসাথে
প্রণাম করি !
No comments:
Post a Comment