ষট্চক্র
মানব শরীরের
সুষুম্না নাড়ির
মধ্যে
পদ্মের আকৃতি যুক্ত
ছয় সংখ্যক
চক্র !
ষট্চক্র
গুপ্ত
এবং
রহস্যজনক !
যদিও
বর্ণনায়
শরীরভিত্তিক হিসাবে
বর্ণিত
তবুও
এই ষট্চক্র
অলৌকিক এবং অতীন্দ্রিয় !
'মূলাধার'
ছয় চক্রের মধ্যে
প্রথম চক্র !
মানুষের
মূল শক্তি
কুণ্ডলিনী শক্তি !
কুণ্ডলিনী শক্তির
আধার
মূলাধার চক্র !
সুষুম্নার অধোমুখে
গুহ্যের অধোদেশে
স্থিত !
রক্তবর্ণ !
চতুর্দল !
'স্বাধিস্থান' !
দ্বিতীয় চক্র !
লিঙ্গমূলে স্থিত !
সিঁদুরে লাল রং !
যাকে বলে
অরুণ-ঊষা বর্ণ !
ষড়্দল !
'মণিপুর'
তৃতীয় চক্র !
নাভিমূলে স্থিত !
সুনীল !
অর্থাৎ গাঢ়নীল বর্ণ !
দশদল !
'অনাহত'
চতুর্ধ চক্র !
হৃদয়ে অবস্থিত !
পদ্মকলির মতো রং !
দ্বাদশদল যুক্ত !
'বিশুদ্ধ'
পঞ্চম চক্র !
কণ্ঠদেশে স্থিত !
কৃষ্ণলোহিত বর্ণ !
ষোড়শদলের সজ্জা !
'আজ্ঞা'
ষষ্ঠচক্র !
দুই ভ্রু-এর
মধ্যে স্থিত !
চন্দ্রসদৃশ শুভ্রবর্ণ !
দ্বিদল !
তান্ত্রিক যোগী
তাঁর নিজের
মূলাধারের
কুণ্ডলিনী শক্তির
জাগরণে
তাঁর মস্তিষ্কের শীর্ষের
সহস্রারপদ্মে
শক্তিরূপে গমনে
ঐ যট্চক্রের
ছয়টি চক্রেরই
চক্রভেদ করেন !
তখন বোঝেন
কোথায় ভেদ
আর
কোথায় প্রভেদ !
সহস্রার
শিরোমধ্যস্থ
সহস্রদল পদ্ম !
ওখানে
পরম শিবের
পবিত্র অধিস্থান !
যোগী সেখানে
শিবের সাথে
মিলিত হন !
সহস্রারক্ষরিত
অমৃতধারা
পান করেন !
যোগী
অনির্বচনীয়
পরমানন্দ
উপভোগ করেন !
প্রয়োজনে আবার
ষট্চক্র ভেদ
করেন !
আবার করেন !
আবার করেন !
আবার.....
তান্ত্রিক যোগী
তাঁর নিজের
মূলাধারের
কুণ্ডলিনী শক্তির
জাগরণে
তাঁর মস্তিষ্কের শীর্ষের
সহস্রারপদ্মে
শক্তিরূপে গমনে
ঐ যট্চক্রের
ছয়টি চক্রেরই
চক্রভেদ করেন !
তখন বোঝেন
কোথায় ভেদ
আর
কোথায় প্রভেদ !
সহস্রার
শিরোমধ্যস্থ
সহস্রদল পদ্ম !
ওখানে
পরম শিবের
পবিত্র অধিস্থান !
যোগী সেখানে
শিবের সাথে
মিলিত হন !
সহস্রারক্ষরিত
অমৃতধারা
পান করেন !
যোগী
অনির্বচনীয়
পরমানন্দ
উপভোগ করেন !
প্রয়োজনে আবার
ষট্চক্র ভেদ
করেন !
আবার করেন !
আবার করেন !
আবার.....
No comments:
Post a Comment