Monday, December 5, 2016

মান-মর্যাদা

মান-মর্যাদা



তুমি 
আমার চাইতে বড় !
মানে জ্ঞানে মর্যাদায় ভালোবাসায় !
তুমি নিরতিশয় !

আমি
তোমার কাছে সাধাবণ মানুষ !
পুরুষ মানুষ।
ব্যাটা ছেলে !

আমি হয়তো
তোমার যোগ্য নই !
কেবল
ঈশ্বরের কৃপায়
তোমার সান্নিধ্য পেয়েছি !

তোমার কাছে
আমি শুধু 
যাচনা
করেই যাই !

আমি সাতিশয় !

তোমার মান 
অক্ষুন্ন থাক !
 
আমার মর্যাদা
তুমি
রেখো !

No comments:

Post a Comment