Sunday, January 1, 2017

আমি পরাধীন

আমি পরাধীন


আহা !  দেখো !
কী  ভাবে
আমার 
এককালীন আনন্দলীলার সহচরী
স্ত্রী
আর তাঁর সন্তানেরা


আমার বৃদ্ধবয়সে
 আমাকে আয়ত্ত করে
শৃঙ্খলে বেঁধে
ফেলেছে !

আমাকে
উঠতে বললে
উঠতে হয় !
বসতে বললে
বসতে হয় !

'উপরে যাও' বললে
দোতালায়
আমার ঘরে
কিংবা ঘর-সংলগ্ন
বারান্দায়
আমার চৌহদ্দিতে
গিয়ে
থাকতে হয় !

মনে হয়
মরতে বললেও
আমায়
মরতে হবে !

সিউইং মেশিনের
সরু পলকা রিল সুতোর
সুতোতে
ফ্যানের সাথে
গলা জড়িয়ে
আমায় হয়তো
 একদিন 
অসময়ে
ঝুলতে হবে !

আমি আমার স্ত্রীর
সর্বভাবের অধীন !

উনিই স্বাধীন।

আমি পরাধীন !




*  কবিতার পটভূমি 'সাধন সমর',  পৃষ্ঠা ৩৫। গীতা প্রেস।

No comments:

Post a Comment