ব্রহ্ম এবং ব্রা্হ্মণ ( কবিতা )
আমাদের ব্রহ্ম আছেন।
পূর্ণব্র্হ্ম আছেন।
ব্র্হ্মশাপ আছে !
ব্রাহ্মণ আছেন।
ব্রাহ্মণরা
দেবতত্ত্বের এজেন্সি নিয়ে
বসে আছেন !
এক্সপ্লয়টেশনের নীয়মনীতি
তৈরি করেছেন !
ঘন্টা নাড়িয়ে
বুজরুকি শালগ্রাম শিলায়
রঙিন ন্যাকড়া জড়িয়ে
পয়সা কামাচ্ছেন !
একঘর মেয়ে-বৌ-গিন্নিবান্নিদের
সামনে
করাঙ্গুলিবিন্যাসে
যোনিমুদ্রা
প্রদর্শন করছেন !
শোষণ করে
শাসকের মতো
গুরুবিদ্যায়
আরো বেশি পারদর্শী
হচ্ছেন !
তুকতাক মন্ত্রতন্ত্রে
ছ্যাঁকা
দিচ্ছেন !
শুধু সন্তানহীনা সধবার নয়
বিধবারও
সন্তান উৎপাদন করতে
যথেষ্ট পারঙ্গমতা
দেখাচ্ছেন !
No comments:
Post a Comment