Sunday, January 1, 2017

ভাবরাশি

ভাবরাশি


দিনে রাতে 
রাত্রি দিনে
প্রভাত হতে সন্ধ্যে


আবার সন্ধ্যে হতে
পুনঃপ্রভাত পর্যন্ত


আমরা 
সকল সময়েই
ভাবরাশির দ্বারা
পরিচালিত
হচ্ছি !


আমাদের
ক্ষুধা তৃষ্ণা নিদ্রা প্রভৃতি
দৈহিক

স্ত্রী সন্তান ইত্যাদির
সাংসারিক

ধন যশ প্রভৃতির
জাগতিক

দয়া ক্ষমা
সন্ধ্যা বন্দনা
উপাসনা প্রভৃতির
পারমার্থিক

ও
আধ্যাত্মিক
ভাবরাশি

প্রতিনিয়ত
আমাদের
বিচঞ্চল করছে !


*  সূত্র  'সাধন সমর", পৃষ্ঠা ৩৫। গীতা প্রেস।

No comments:

Post a Comment