Monday, January 16, 2017

অশ্বমেধ যজ্ঞ ( কবিতা )


অশ্বমেধ যজ্ঞ  ( কবিতা )


ঋগ্বেদে
অশ্বমেধ যজ্ঞের কথা
আছে।

অশ্বমেধ যজ্ঞে
সুলক্ষণযুক্ত
পয়মন্ত
অশ্বমেধ যজ্ঞের
ঘোড়াটি

ও
একটি ভেড়া

বলি দেওয়ার
প্রথা ছিল।

যারা
ঘোড়ার মাংস
খেতে চাইত না

তারা
ভেরার ভেড়ার মাংস
খেত।

যজুর্বেদের
ব্রাহ্মণে

ঐ একটা ভেড়ার
জায়গায়

একহাজারটা
ভেড়া বধের
কথা আছে।

অশ্বমেধের
নির্দিষ্ট  ঘোড়াটি
বধ  করে

সেই মাংস

'রাজরাজড়া'ই

পেত।

অন্যরা

অনন্যসাধারণেরা

চুটিয়ে

ভেড়ার মাংসই
খেত।



*  সূত্র  'হরপ্রসাদ শাস্ত্রী রচনা-সংগ্রহ', তৃতীয় খণ্ড, পৃষ্ঠা ২৮৫।

No comments:

Post a Comment