Saturday, January 21, 2017

ত্রয়ী লিমেরিক




ত্রয়ী লিমেরিক

( এক )

চক্রবাক চক্রবাকী
দিনের বেলায় মিলিত হয় !
সারাদিন ধরে চলে খুনসুটি !
কেবল রাত্রে ছাড়াছাড়ি থাকে
পাখি দুটি !

( দুই )

চক্রবাক মিথুন   চক্রবাক মৈথুন
সারারাত বিচ্ছিন্ন থাকে
সূর্যোদয়ে মিলিত হয় !
কারে কি কই ?
ও কথা কি কইতে হয় ?

( তিন )

চক্রবাকী বধূ
যদি হয় আপনার
জানবেন
কোন কৌতূহল নেই আমার
সেকথা জানার !


No comments:

Post a Comment