ঘৃণিত ভালোবাসা ( কবিতা )
ভালোবাসাগুলো
ঘৃণিত হয়ে
গ্যাছে !
আজ ভালোবাসা
কাল বিয়ে
পরশু ঘর-সংসার
আর জ্যামিতিক ছকে
না এগোলেই
বিশেষণ
চরিত্রহীন
লম্পট
আরো কত
কিছু !
তাই
দেখছি
ভালোবাসাগুলোই
ঘৃণিত হয়ে
গেছে !
আরো
ঘৃণিত হয়ে
যাচ্ছে.....
No comments:
Post a Comment