Friday, January 6, 2017

অভিকর্ষ ( কবিতা )


অভিকর্ষ  ( কবিতা )


ধরে নিই
আমরা দাঁড়িয়ে আছি।

পৃথিবী আমাদের
পায়ের দিক থেকে
পৃথিবীর কেন্দ্রের দিকে
টানছে !

আমরা আকাশের শূন্যে
পড়ে যাচ্ছিনা
ভেসে যাচ্ছি না
উড়ে যাচ্ছি না
উড়ো মানুষ হয়ে যাচ্ছি না !

পৃথিবী আমাদের
তার কেন্দ্রের দিকে
টানছে।


অভিকর্ষজ বলে
টানছে।


আমরা হাঁটছি চলছি
দাঁড়িয়ে আকাশ দেখছি।

আমরা কি কিছু
বুঝছি
নাকি বুঝছি 
না !

No comments:

Post a Comment