Tuesday, January 10, 2017

চতুরঙ্গ ভালোবাসা ( কবিতা )


চতুরঙ্গ ভালোবাসা


তোমার সমীপে
আমার সামীপ্য ভালোবাসা !

তোমার স্বরূপ প্রাপ্ত হয়ে গেলে
তা স্বারূপ্য !

তোমার প্রেমলোকে
আমার যখন নিবাস
সে তো সালোক্য !

আর তোমার শরীরে
কখনো সখনো যখন
আমায় মিশে যেতে অনুমতি দাও

তা অধ্যুষ্ট সাযুজ্য ভালোবাসা !




No comments:

Post a Comment