কবি প্রণব কুমার কুণ্ডু
রাধাকৃষ্ণ ( কবিতা )
স্রীকৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণ
শ্রীরাধা তাঁর অনুভূতি জুড়ে !
রাধাকৃষ্ণয়
দু'জনার শ্রীঅঙ্গ
অঙ্গাঙ্গিভাবে জড়ানো !
দ'জনার মনেই
প্রেমের ভাব !
সখ্যতা !
পুরোপুরি প্রেম !
প্রেমের আদান-প্রদান
আকর্ষণ
ভালোলাগা ভালোবাসা !
কখনো বিরহখণ্ডন !
একজনের অন্যজনকে
প্রেমের রস আস্বাদন !
পরস্পরের বাসনায়
বিনীত কামনায়
আকাঙক্ষায়
আগ্রহে
অনুগ্রহে
সমুজ্জ্বল !
শ্রীরাধা
কৃষ্ণপ্রেমপরায়ণা
গৌরবর্ণা গোপবালা।
শ্রীকৃষ্ণের চেয়ে
এক বছরের
বড়।
অয়ন ঘোষ
তাঁর স্বামী।
শ্রীরাধার
সংসারজীবন ছিল।
স্বামী ছিল।
মাঝে শ্রীকৃষ্ণ
ছিলেন।
তবে
কোন তরফেই
শ্রীরাধার
কোন সন্তান
ছিল না !
শ্রীরাধার পিতা
বৃষভানু।
মা কলাবতী।
রাধাকৃষ্ণের
লীলাভূমি
বৃন্দাবন।

No comments:
Post a Comment