হেনরিয়েটা এবং মাইকেল ( কবিতা )
হেনরিয়েটা এবং মাইকেল
পনেরো বছর ধরে
একসাথে
সংসার করেছিলেন।
আলাপ-পরিচয়ের
সময় ধরে
কুড়ি বছর ধরে ছিল
তাদের ভালোবাসা।
তবে মাইকেল
হেনরিয়েটাকে
বিবাহ করেন নি !
কিংবা হয়তো
বিয়ে করতে
রাজি হন নি।
আগের স্ত্রী
'রেবেকা'র সাথে
মাইকেলের
বিবাহ বিচ্ছেদও
ঘটেনি।
হেনরিয়েটা
কি
মাইকেলকে
বিবাহ করতে
চেয়েছিলেন ?
তবে
একসাথে
ছিলেন।
হেনরিয়েটার চেয়ে
মাইকেল
ছয় বৎসরের
বড় ছিলেন।
হেনরিয়েটা
মহীয়সী নারী
ছিলেন !
হেনরিয়েটা
মহীয়সী নারী
ছিলেন !
No comments:
Post a Comment