Monday, January 23, 2017

পরমপদ লাভ এবং প্রেমভালোবাসা মায়া ( কবিতা )


পরমপদ লাভ এবং প্রেমভালোবাসা মায়া  ( কবিতা )


পরমপদ 
লাভ করলে

জগৎসংসারে আর
ফিরে আসতে
হয় না !

তাহলে
পৃথিবীতে
থাকবার জন্য

এত যে প্রেম
উথলিয়ে ওঠে

এত যে ভালোবাসা
গড়ে তোল
 
সকলের জন্য
এত যে মায়া
জেগে ওঠে

সে সব তো
 
গোল্লায় যাবে !



*  কবিতার যোগসূত্র, 'গীতা রসামৃত',  পৃষ্ঠা ৪৫৮।

No comments:

Post a Comment