Monday, January 9, 2017

আমার শ্রীরাধিকা ( কবিতা )

আমার শ্রীরাধিকা  ( কবিতা )


আমার যত দোষ
স্খলন পতন অক্ষমতা
সবকিছু  ক্ষমা করে দিয়ে
তুমি আমায়
কাছে টেনে নাও !

আমার অনুচিত ব্যবহার
অশোভন আচরণ
তোমায় কষ্ট দেবার পরিবর্তে
তোমার মন
আনন্দে
মাতিয়ে তোলে !

তুমি
আমার মিলন প্রতীক্ষায়
বহিরঙ্গে সজ্জিতা হলেও
অন্তরঙ্গে বস্ত্রহীনাই
থেকে যাও !

তোমার শব্দ-স্পর্শ-রূপ-রস-গন্ধে
আমার আনন্দ অনুভূতি।

শুধুই আনন্দ অনুভূতি।

চিত্ত চুরি হয়ে গেল !

মন ডাকাতিয়া হল !

No comments:

Post a Comment