জানিনা প্রণব কুমার কুণ্ডু
আমার গানের বীণা
জানিনা সত্য বলে কিনা।
তবু যখন যেখানে দেখেছি অনাচার
প্রতিবাদ জানায়েছি বারবার
বাজায়ে ও বীণার তার।
হিংসার পৃথ্বীরে
শুনায়েছি অহিংসার বাণী
শুনায়েছি মানুষেরে
লাঞ্ছিত মানবতার গ্লানি
শুনায়েছি জীবলোকে
ভাতৃত্বের বন্ধন
শুনায়েছি ধরিত্রীকে
মানুষের হৃদয়-ক্রন্দন।
আমি যা গেয়েছি গান
সে আমার হৃদয়-এরই গান
আমি যা দিয়েছি সুর
সে আমার হৃদয়েরি সুর।
জানিনা তবু সে কতদূর
যখন আমার গানের ভাষা
করবে মানুষের সকল পঙ্কিলতা দূর।
------------------------------
------------------------------
-----------------------
প্রণব কুমার কুণ্ডু, ২২৩ মিত্রপাড়া রোড, নৈহাটি, উত্তর ২৪ পরগনা, পিন ৭৪৩১৬৫, পশ্চিমবঙ্গ, ভারত।
No comments:
Post a Comment