দ্রষ্টা
সর্বপ্রথম দ্রষ্টা হল
আমাদের দৃশ্যইন্দ্রিয়ের চোখদুটি।
দৃশ্য প্রকৃতির রূপ।
পরের দ্রষ্টা হল মন।
মনের দ্বারা অনেক কিছু
দেখতে বুঝতে পারা যায়।
মন ইন্দ্রিয়গুলির সঠিক অনুধাবন
ও বিশ্লেষণ করতে পারে।
ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয় অনুভূতির গ্রাহক।
আবার বুদ্ধির সক্রিয় সহযোগে
মনেরও অনেককিছু অবলোকিত হয়।
কাজেই বুদ্ধিও দ্রষ্টা হয়ে যায়।
বুদ্ধীন্দ্রিয় যথার্থই সর্বাত্মক জ্ঞানেন্দ্রিয়
চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক
ও মনের সম্যক সমাহার।
বুদ্ধির বুদ্ধিসাধক ক্রিয়াকলাপ
মনের অন্তর্নিহিত মর্মস্পর্শী মর্মকথা
স্বয়ং 'নিজে' অনুভব করতে পারে।
সেক্ষেত্রে 'স্বয়ং'ও 'দ্রষ্টা' হয়ে যায়।
No comments:
Post a Comment