Wednesday, February 22, 2017

বসন্তে


বসন্তে


বসন্ত এসেছে বনে
দেখি আজ বাতায়নে
ফুলেরসৌরভ মাখা পরিচিত আঁখি !
চেয়ে সে আনমনে
দূরের আকাশ পানে
হৃদয়ে ভরা তার বেদনা নাকি !

প্রকৃতি রাঙা সাজে সাজ সেজেছে
পাখিগুলো নেচে নেচে গান ধরেছে
আমিও দখিন করে লয়েছি আবির ভরে

জানালার ধারে এসে শুধালেম তারে
আবিরে রাঙাতে চাই আমি তোমারে !



সে কহিল হেসে
এতদিন পরে আজি এলে 
বুঝি ভালোবেসে !

আমি প্রেমভরে
আবির-টিপ পরায়ে দিলাম
তাহার ললাট পরে !

কহিনু মৃদু হেসে
আবির আমি ছড়ায়ে দেব
তোমার কালো কেশে !

হঠাৎ দেখি একি !
আমি অবাক হয়ে দেখি !!

আবিরটুকু জমেছে তার
সিঁথির পরে এসে !

No comments:

Post a Comment