Sunday, February 5, 2017

বৈশ্বানর ( কবিতা ) [ দুই ]


বৈশ্বানর  ( কবিতা )  [ দুই ]


আমাদের দেহের
অভ্যন্তরে
যে অগ্নি
তা জঠরাগ্নি !

জঠরাগ্নিই
বৈশ্বানর !

বৈশ্বানরই
ব্রহ্ম !

দশটি প্রাণবায়ুর সঙ্গে
মিলিত সত্ত্বায়
বৈশ্বানর

অগ্নিরূপে

চর্ব চোষ্য লেহ্য পেয়
এই চার রকম
অন্ন-পানীয়

পরিপাক ক্রিয়ায়
সহায়তা করে !



*  সূত্র  'গীতা রসামৃত', পৃষ্ঠা ৪৬০।

No comments:

Post a Comment