আমার দেশ
আমার দেশ
ভারতবর্ষ।
আমার প্রেরণা
আমার বেদনা
আমার হর্ষ !
আমার অন্তরে
ছন্দধরে
বাজে
প্রতিটি
ভারতবাসীর
অন্তরের বাণী !
তাদের
ভাব অনুভবে
কুণ্ঠা বৈকল্যে
সমদর্শী
হতে চাই !
সেখানেও
পরমাত্মার
অনুভূতি
পেয়ে যাই !
No comments:
Post a Comment