তুমি ( নয় )
প্রথমে তোমাকে দেখলাম।
তোমার দৃষ্টিরূপ প্রতিভাত হল !
আলোকচ্ছটায় তা মনের গহনে গিয়ে
রূপদৃষ্টিতে পরিবর্তিত হল !
তোমার বাইরের ইন্দ্রিয়দৃষ্টি
তোমার অভ্যন্তরীণ আন্তরিক বুদ্ধিদৃষ্টি
আমায় বিমোহিত করল !
তোমার প্রশ্রয় পেয়ে
আমার ভালোবাসা গাঢ় হল !
শুধু কৈশোরের আবহসংগীত নয়
যৌবনের আবাহন সংগীতও পেলাম !
এখন তোমার স্বরূপের তত্ত্বদৃষ্টি
আমার সংসার সাধনার জীবনপীঠে
আমায় বিমুগ্ধ করে ধরে রেখেছে !
No comments:
Post a Comment