শূন্য ( তিন )
তুলা
ছিলাতে ধুনতে ধুনতে
প্রথমে বিচি ঝরে যাবে !
কেবল আঁশ থেকে যাবে !
আঁশ
ধুনতে ধুনতে
আঁশ
বাতাসে ভাসতে থাকবে !
আরো ধুনলে
আঁশ
শূন্য হয়ে যাবে !
বাতাসে ফের
সেই শূন্য
শূন্য শূন্য...হয়ে
ভেসে বেড়াবে !
No comments:
Post a Comment