ছড়া ( সাতাত্তর )
( মিষ্টি হাব )
মিষ্টি হাব !
পূর্ব বর্ধমানের বামচাঁদাইপুরে !
কৃষ্ণনগরের সরপুরিয়া সরভাজা !
সিউড়ির মোরব্বা !
চন্দননগরের জলভরা !
বর্ধমানের সীতাভোগ মিহিদানা !
শক্তিগড়ের ল্যাংচা !
সব মিষ্টি
পেটপুরে খেয়ে
জল খেয়ে
ঢেঁকুর তুলে
পয়সা দেবার সময়
মুখ ভ্যাঁংচা !
লিমেরিক ৫৪৬
এখন থেকে ভারতে দৈনিক ভিত্তিতে
পেট্রল ডিজেল সহ সব জ্বালানি তেলের দাম নির্ধারণ !
ওটা দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য
কিংবা দেশকে পিছনে ঠেলে দেবার জন্য
এক সুচিন্তিত মোটা মাথার জাগরণ !
লিমেরিক ৫৪৬
এখন থেকে ভারতে দৈনিক ভিত্তিতে
পেট্রল ডিজেল সহ সব জ্বালানি তেলের দাম নির্ধারণ !
ওটা দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য
কিংবা দেশকে পিছনে ঠেলে দেবার জন্য
এক সুচিন্তিত মোটা মাথার জাগরণ !
No comments:
Post a Comment