স্বাধীনতার সৌধ
শৃঙ্খল মুক্ত পদযুগল !
ডান হাতে তুলে ধরা
প্রজ্জ্বলিত মশাল !
মহীয়সী তামারূপী
মানবী তুমি !
বিশ্ব জুড়ে
স্বাধীনতার
স্বপ্নের
সম্মান-দ্যোতক !
শিরে তোমার
তীক্ষ্ণ
সপ্ত ফলা !
সাত সমুদ্র
আর সাত মহাদেশের
নির্দেশ !
অনির্বচনীয় মুক্তি
আর স্বাধীনতা
বিশ্বের
সকল প্রান্তে !
প্রতীকী হল
পূর্বে আর পাশ্চাত্যে !
ফরাসি
জনগণ দিল
পরনে মর্যাদাপূর্ণ
ঢিলে ও লম্বা
আঙরাখায়
আলোর ছটা !
মুক্ত স্বাধীনতায়
আলোকিত হল
বিশ্ব !
নিউইয়র্ক শহরের
গৌরব
আরো
গৌরবান্বিত হল !
No comments:
Post a Comment